• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে চলতি বছরে ৯৭ ধর্ষণ ৩৯ হত্যা

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৯
আপডেট: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৯

Narayanganj pic

নারায়ণগঞ্জে চলতি বছরে ৯৭ ধর্ষণ ৩৯ হত্যা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলায় চলতি বছরে ৯৭টি ধর্ষণসহ ৩৯টি হত্যাকাÐের ঘটনা ঘটেছে। ২০২২ সালে এ জেলায় ধর্ষণের সংখ্যা ছিল ৯১টি ও হত্যাকাÐের সংখ্যা ২৯টি। সে হিসেবে ধর্ষণ ও হত্যাকাÐের ঘটনা বাড়ছে। আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের চাষাঢ়ায় জেলা মহিলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহিলা পরিষদের নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা পারভীন নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী ২০২৩ সালে নারায়ণগঞ্জ জেলায় নারী ও শিশু ধর্ষণের ঘটনা ৯৭টি, হত্যা ৩৯টি, আত্মহত্যা ও আত্মহত্যার প্ররোচনা ৩৭টি, অপহরণ ২১টি, যৌন হয়রানি ৩২টি, শারীরিক ও মানসিক নির্যাতন ৪০, যৌতুকের জন্য নির্যাতন ২৭টি, শ্লীলতাহানি ১৭টি, বলাৎকার ১১টি, সাইবার ক্রাইম ১২টি, উত্ত্যক্তের ৫১টি ঘটনা ঘটেছে। অথচ ২০২২ সালে বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে ৭৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ১২টি, ধর্ষণের পরে হত্যা ১১টি, নারী হত্যা ১৩টি, শিশু কন্যা হত্যা পাঁচটি, উত্ত্যক্তের ঘটনা ৩৬টি, যৌতুকের জন্য স্বামী কর্তৃক হত্যা ৯টি, অপহরণ পাঁচটি, শারীরিক ও মানসিক নির্যাতন ৮৭টি, বাল্যবিবাহ ১০টি, আত্মহত্যা ১৭টি, সাইবার ক্রাইম ১৭টির ঘটনা ঘটেছে।
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসিনা পারভীন বলেন, বিভিন্ন পত্রিকার তথ্য-উপাত্ত থেকে যাচাই-বাছাই করে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে নির্যাতনের প্রকৃত চিত্র আরও অনেক বেশি। লজ্জায় ও প্রভাবশালী মহলের চাপে অনেক ঘটনা ধামাচাপা পড়ে যায়। এর জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে, সবাইকে প্রতিবাদ করতে হবে। আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
নারী কর্তৃক মিথ্যা ধর্ষণ ও নির্যাতনের মামলা প্রসঙ্গে তিনি বলেন, নারী কর্তৃক ফাঁসানোর মামলার সংখ্যা খুব কম। তবে পুরুষরা এ দিক দিয়ে এগিয়ে রয়েছ। তবে পুরুষদের দেখাদেখি অনেক নারী এখন মিথ্যা মামলা দিয়ে কাবিনের টাকা আদায় করছে। কিন্তু নারীদের এই সংখ্যা একেবারে কম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ল²ী চক্রবর্তী, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনজুমান আরা আকসির, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা, রীনা আহমেদসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com