• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে বাসায় আগুনে র‌্যাব সদস্যসহ এক নারী দগ্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪৩

photo

নারায়ণগঞ্জে বাসায় আগুনে র‌্যাব সদস্যসহ এক নারী দগ্ধ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের একটি বাসায় অগ্নিকাÐের ঘটনায় র‌্যাব সদস্য ও এক নারীসহ দুজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, র‌্যাব সদস্য অভিজিৎ সিং ও টুম্পা রানী দাস। জানা গেছে, অভিজিৎ র‌্যাব-১১ এর সদস্য। তবে র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা মো. জনি জানান, ছুটিতে থাকা অবস্থায় বুধবার (১৩ সেপ্টেম্বর) তার এক বান্ধবীকে নিয়ে নারায়ণগঞ্জ ভবানীগঞ্জ নিতাইগঞ্জের লাল বিল্ডিং এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে ভোরের দিকে হঠাৎ অগ্নিকাÐের ঘটনা ঘটে। অভিজিৎ ও তার বান্ধবী টুম্পা রানী দগ্ধ হলে স্বজনরা প্রথমে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, অভিজিতের শরীরের ৯০ শতাংশ আর টুম্পার ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। অভিজিতকে আইসিইউ আর টুম্পাকে রাখা হয়েছে এইচডিইউ’তে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com