র্যাব-১১ বুধবার (১ ফেব্রুয়ারী) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ফুলহর বায়তুল নাজাত জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, সাইদুল ইসলাম (২০), পিতা-হেলাল মিয়া, মাতা-শিল্পী বেগম, সাং-দুর্গাপুর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, এ/পি-শহীদ নগর, চাঁদগাও (সুলতানার বাড়ীর ভাড়াটিয়া), থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।
র্যাব-১১ উপপরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, এর প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।











