• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জ ৪ অপহরণকারী গ্রেফতার অপহৃত উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৪১
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৪১

96623

নারায়ণগঞ্জ ৪ অপহরণকারী গ্রেফতার অপহৃত উদ্ধার

র‌্যাব-১১ সোমবার (২৬ ডিসেম্বর) রাতে জেলার সোনারগাঁ থানার রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আবির হাসান (১৯) অপু মোল্লা (২২) রাফিউল ইসলাম দিপ্ত (১৯) রাহাত হাসান মেহেদী (১৯) কে গ্রেফতার ও অপহৃত আল আমিন (৩৫) উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের বাড়ি সোনারগাঁ উপজেলার বিভিন্ন গ্রামে।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে ও ভিকটিমকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ঘটনার ভিকটিম একজন মুদি দোকান ব্যবসায়ী। সে ঘটনাস্থলে নিজের পৈত্রিক জমি দেখতে গেলে গ্রেপ্তারকৃত আসামীসহ আরো ৮/৯ জন আসামী হাতে দেশীয় অস্ত্রসহ সহ অতর্কিতভাবে হামলা করে ভিকটিমকে গুরুতর নীলা ফুলা জখম করে। সে সময় ভিকটিমের কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারপর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, এবং নগদ ১ লাখ মুক্তিপণ আদায় করে। অতঃপর মুক্তিপণের অবশিষ্ট ৯ লাখ আদায়ের লক্ষ্যে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।
তিনি আরো জানান, সে সময় সোনারগাঁ থানার রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় র‌্যাব-১১ এর সদর কোম্পানীর, আদমজিনগর, নারায়ণগঞ্জ এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করা হয় এবং তার অপর সহযোগীরা পালিয়ে যাওয়ায় পলাতক আসামীদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান আছে। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ৪টি ছোড়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com