• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:১৬
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:১৬

JA9659850

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহিন (৪৩), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. আমির হোসেন (৪১) এবং মো. সম্রাট (৪০)।
সদর মডেল থানা পুলিশ জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার (মামলা নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায়) দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। তদন্তে তারা সন্দিগ্ধ আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ব্যানারে মিছিল করে এলাকায় জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের মঙ্গলবার (২ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com