• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাসিক প্যানেল মেয়র হলেন শামীম ওসমান পন্থি বাবু, বাদল ও বিন্নি

প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৩:৪০
আপডেট: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ ৩:৪০

photo 2

নাসিক প্যানেল মেয়র হলেন শামীম ওসমান পন্থি বাবু, বাদল ও বিন্নি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন প্রভাবশালী এমপি শামীম ওসমান পন্থি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ।
এছাড়াও প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত (১৩, ১৪, ১৫) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের মাসিক সভা শেষে ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়। প্যানেল মেয়র তিন জনই শামীম ওসমান পন্থি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৯ জন কাউন্সিলররা ভোটার দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছিলেন ৯২ হাজার ১৬৬ ভোট পান। নির্বাচনের ১০ মাস পর প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করা হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com