• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে’

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১:০৯
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১:০৯

9658458 1

নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে’

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা এবং সরকারের প্রতি আস্থার সংকট সৃষ্টি করতে পারে।

রোববার (২৩ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতলী ইউনিয়নের বাহিরশিমুল বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর সাত মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্বাচনের রোড ম্যাপ না দেওয়ায় অহেতুক জটিলতা সৃষ্ঠি হচ্ছে। জনমনে বদ্ধমূল ধারণার সৃষ্ঠি হচ্ছে, সংস্কারের নামে অবাস্তব ও জন সম্পৃক্তহীন ইস্যু এনে নির্বাচনকে প্রলম্বিত করা হচ্ছে কোনো কোনো দলকে সুযোগ দেওয়ার জন্য। যা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করছে। নির্বাচনের দীর্ঘসূত্রিতা মহাবিপর্যয় ডেকে আনবে।

তিনি বলেন, জনকল্যাণে কোনো দলের পরিকল্পনা কী তা না বলে কোনো কোনো দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচন প্রলম্বিত করতে অনাকাঙ্খিত প্রচেষ্টা চালাচ্ছে । শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুস্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ইতোমধ্যেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জন কল্যাণে এক গুচ্ছ পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি সকলের প্রতি বিএনপির ওপর আস্থা রাখার আহবান জানিয়ে বলেন, একমাত্র বিএনপির পক্ষেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করে গণতন্ত্র ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব।

হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য প্রবীণ নেতা পড়ান আলী কাঞ্চুর সভাপতিত্বে ও গোলাম মোস্তফা সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহবায়ক আলী আশরাফ, আলী আশরাফ, মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, বিএনপি নেতা ফখরুল ইসলাম, লুতফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com