• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্যাতনকারীদের ছাত্রত্ব বাতিল চান ফুলপরী, করবেন মামলাও

প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৪
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৪

966625869

নির্যাতনকারীদের ছাত্রত্ব বাতিল চান ফুলপরী, করবেন মামলাও

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন। আজ মঙ্গলবার বিকেলে তিনি কুষ্টিয়ার আদালতে তার আইনজীবীর চেম্বারে সাংবাদিকদের এ কথা বলেন।

ফুলপরী বলেন, ‘আমার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমি তাদের ছাত্রত্ব বাতিল চাই।’ নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা করার কথাও জানান তিনি।

আদালত, তদন্ত কমিটি ও গণমাধ্যমকর্মীদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে ফুলপরী বলেন, ‘গণমাধ্যমকর্মীরা আমার পাশে ছিলেন, সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন। যা আমার ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়ক হচ্ছে।’

এ সময় আইনজীবী পিএম সিরাজ প্রামাণিক বলেন, র‌্যাগিংয়ের নামে ফুলপরীর ওপর যে নিপীড়ন-নির্যাতন চালানো হয়েছে তা জঘন্যতম অপরাধ। তদন্ত কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন হাইকোর্টে পাঠিয়েছে। তাতে ভুক্তভোগীকে অমানবিক নির্যাতনের বিষয়টি উঠে এসেছে।

এ সময় ফুলপরীর বাবাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী ফুলপরীকে গত ১২ ফেব্রুয়ারি রাতে হলের গণরুমে প্রায় সাড়ে ৪ ঘণ্টা অমানবিক নির্যাতন করেন শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ বেশ কয়েকজন। ওই ঘটনায় হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আবাসিক হল এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মেলায় ইতিমধ্যে অভিযুক্ত পাঁচ ছাত্রীর আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com