• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩২

প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৯

96002

নেত্রকোনায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩২

নেত্রকোনায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ১২ পুলিশসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটেছে।

দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। পরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাধে।

এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ ১২ পুলিশ সদস্য আহত হন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ এসে লাটিচার্জ করে। আমাদের ওপর হামলা চালায় টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় টিয়ারশেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com