• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালী-৬: বিএনপির ২০০ নেতা-কর্মীর এনসিপিতে যোগদান

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৭

960005 2

নোয়াখালী-৬: বিএনপির ২০০ নেতা-কর্মীর এনসিপিতে যোগদান

নোয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নোয়াখালী-৬ আসনের হাতিয়ায়, বিএনপির ২০০ নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। ওই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাহাজমারা ইউনিয়নের সাদকানের বাড়িতে শাপলা কলির এক উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদানকারীদের মধ্যে, হাতিয়া উপজেলা বিএনপি সদস্য জয়নাল আবদিন জনু মেম্বার, চানন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফয়সাল পায়েল, বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল, জাহাজমারা ইউনিয়নের বিএনপি সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ, জাহাজমারা ইউনিয়ন তাঁতী দলের ক্রীড়া সম্পাদক রুবেল, ৫ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি নিসান উদ্দিনসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের ২০০ নেতা-কর্মী রয়েছেন।

বৈঠকে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা একসঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে সুন্দর হাতিয়া গড়ে তুলব। বিগত সময়ে আপনারা দল করেও সম্মান পাননি। আমি আপনাদের কি দিতে পারবো তা জানি না, তবে যথাযথ সম্মান দিতে পারবো-এটুকু বলতে পারি।’

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে গত কয়েক দিনে এক হাজারের বিএনপি নেতা-কর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিদিন অসংখ্য নেতা-কর্মী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন আমরা তাদের সবাইকে স্বাগত জানাই।

বৈঠকে এনসিপিতে সদ্য যোগদানকারী বিএনপি নেতা জয়নাল আবদিন জনু মেম্বারের সভাপতিত্বে স্থানীয় ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com