• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ

প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১১:২০
আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১১:২০

966663369

নোয়াখালীতে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক

নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসনে শেখ হাসিনা’র পক্ষে নৌকা মার্কা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। বিতরণকৃত লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে সোনাইমুড়ী বাজারে লিফটগুলো বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় সোনাইমুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিন সুজন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবু সায়েম, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.শ্যামল উদ্দিন, সোনাইমুড়ী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো.ইউসুফ ফয়সাল উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com