শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির মাদরাসার এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল কাদের হৃদয় (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। গ্রেপ্তার সেনবাগ উপজেরার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নলদিয়া এলাকায় শিশুটিকে ফুঁসলিয়ে শয়নকক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আসামি।
ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালায়। অভিযানে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আ/আ












