• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১২:৫২
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১২:৫২

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি
ছবি প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দীর্ঘদিন শিক্ষা সেবায় অবদান রাখা ১৪ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত দুই বছরে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ২২ জন সহকারী ও প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১৪ জন শিক্ষককে অনুষ্ঠানে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, শিল্পপতি মফিজ উদ্দিনসহ শিক্ষক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এই অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com