• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে সাংসদ একরাম-শাহিন সমর্থকদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:১১
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:১১

9600023547

নোয়াখালীতে সাংসদ একরাম-শাহিন সমর্থকদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া

নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন বাহিরে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সমর্থক এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেলের আঘাতে এক পথচারী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আবদুল মালেক উকিল সড়কে এই ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভা কক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দি। জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদনের পর এই প্রথম বর্ধিত সভায় যোগ দেয় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা প্রবেশের আগ থেকেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে স্লোগান দেয় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন অনুসারীরা। বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দেয় সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা। এসময় দু’গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতন্ডা, পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে ইটপাটকেলের আঘাতে এক পথচারীর মাথা পেটে যায়। পরে পুলিশ লাঠি চার্জ করে উভয় গ্রুপকে চত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ১-২ পর্যন্ত স্থায়ী হয়। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, কোনো পথচারী আহত হওয়ার সংবাদ এখন পর্যন্ত তিনি পাননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com