• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে ৪ বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:২০
আপডেট: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ৫:২০

9660023653 5

নোয়াখালীতে ৪ বিএনপি নেতা গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতিসহ বিএনপির ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ঠনারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের (৪৮), যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এমরান হোসেন (৪২), সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন ভূঁইয়া (৪৫) ও সদস্য মিজানুর রহমান (৩৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, আসামিদের ভাঙচুর, অবরোধ, বিস্ফোরক মামলা ও জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com