• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পঞ্চগড়ে আহমদিয়াদের বাড়িতে হামলার ঘটনায় বিএনপি নেতাদের নিন্দা

প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ২:৪৫
আপডেট: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ২:৪৫

96000008

পঞ্চগড়ে আহমদিয়াদের বাড়িতে হামলার ঘটনায় বিএনপি নেতাদের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) প্রায় অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি করেন বিএনপির নেতারা। একটি চক্র পরিস্থিতি অশান্ত করতে সেখানে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে বলে দাবি বিএনপি নেতাদের।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদ আবদুল বারী প্রমুখ বক্তব্য দেন।

বিএনপির নেতারা আরও বলেন, ‘ছাত্রদের আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। এ আন্দোলনকে আমরা স্বাগত জানাই। তবে গত সোমবার বিকেলে বিজয় মিছিল থেকে যারা আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ এবং অগ্নিসংযোগ করেছে, প্রশাসন তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com