• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পলাতক আনসার আলইসলাম জঙ্গি সদস্য ফারুক সোনারগাঁ থেকে গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৩:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৩:৪৬

96669696 4

পলাতক আনসার আলইসলাম জঙ্গি সদস্য ফারুক সোনারগাঁ থেকে গ্রেফতার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
সহিংস ঘটনার সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আনসার আল ইসলাম এর সক্রিয় জঙ্গি সদস্য মোঃ ফারুক আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত বুধবার রাতে সোনারগাঁও থানার প্রেমের বাজার এলাকায় র‌্যাব- ১১ এর একটি টিম অভিযান চালিয়ে জঙ্গি সদস্য মোঃ ফারুক আহমেদকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর র‌্যাব-১১ ’র সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‌্যাব এর অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল তানভীর মাহামুদ পাশা। সে নরসিংদী জেলার মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল তানভীর মাহামুদ পাশা জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে সেলের তালা ভেঙ্গে দুষ্কৃতিকারীরা ৯ জঙ্গী সহ ৮২৬ কয়েদী পালিয়ে যায়। এর পর থেকে র‌্যাব-১১ পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে। গ্রেফতারকৃত জঙ্গী সদস্য ফারুক আহমেদ জানান, সে ২০১৩ সালে নুরালাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগ পায়। এর পর চাকরীরত অবস্থায় জঙ্গীবাদে জড়িয়ে পড়ে। র‌্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ২৪ মার্চ র‌্যাব-৯ সিলেটে অভিযান চলিয়ে জঙ্গি সদস্য মোঃ ফারুক আহমেদকে গ্রেফতার করে। এর পর ফারুক আহমেদ জঙ্গী সদস্য হয়ে জঙ্গী তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর পর থেকে ফারুক নরসিংদী জেলা কারাগারে ২৮ মাস কারবন্দি ছিল। জেলা কারাগারের ৪ নং সেলে আরো তিন জঙ্গী হিজবুল্লাহ, আব্দুল আলীম, ও মঈনুদ্দিনের সাথে একই সেলে থাকতো ফারুক আহমেদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com