শরীয়তপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
শরীয়তপুর পৌরএলাকার হাজরাসার গ্রামে কীর্তিনাশা নদীর পাড়ে কাসেম খান লোকমান ও লোকমান নামে ইরি বøকের মালিকের এর বিদ্যুৎ চালিত পানির পাম্পের ভ্যান পাইপের সাথে আজ সকাল ১০টায় ওড়না পেচিয়ে রোজিনা (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে পানির পাম্পের কাছ দিয়ে মহিলা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে মেশিনের কাছে দিয়ে যাওয়ার সময় হয়তোবা বাতাসে ওড়না মেশিনে পেচিয়ে এ ঘটনা ঘটেছে।খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে অনেক চেষ্টার ফলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। খবর পেয়ে শতশত স্থানীয় লোকজন এক নজর দেখার জন্য নদীর পাড়ে ভিড় জমিয়েছে। আতœীয় স্বজন ও নিহতের দুটি সন্তান কান্নায় ভেঙ্গে পড়ে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ ব্যাপাওে নিহত রোজিনার ভাই আবুল হোসেন বেপারী বলেন, এ ইরিবøকেওে মেশিনে পানি সেচের জন্য প্রতি বছর এখানে মেশিন বসানোর পওে মানুষের নিরাপত্তার জন্য বেষ্টনী দিয়ে রাখে। এ বছর নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা নেয়নি। আমার বোন রোজিনা এখান দিয়ে আসার সময় বাতাসে হয়তোবা ওড়না মেশিনের সাথে পেচিয়ে মারা গেছে। আমরা এ সুষ্ঠ বিচার চাই।
নিহত রোজিনার শ্বাশুড়ী রাশিদা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, াামার বউ দুটি সন্তান রেখে গেছে ।এখন ওদের কে দেখবো। আমি মেশিন মালিকদের বিচার চাই।
পালং মডেল থানার ওসি তদন্ত আবির হোসেন বলেন, পানি সেচের মেশিন চলাকালন সময়ে রোজিনা নামের এক মহিলা মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় ওড়নার সাথে মেশিনে পেচিয়ে মারা গেছে। আমরা লাশ উদ্ধার কওে মর্গে পাঠালাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।












