• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুত্রবধূকে অ্যাসিড নিক্ষেপ: শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ৫:১৩
আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ৫:১৩

966000147

পুত্রবধূকে অ্যাসিড নিক্ষেপ: শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় পুত্রবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে তাদের জেল হাজতে পাঠায় হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে গত সোমবার ভোরে জামালপুর জেলা পুলিশের সহায়তায় জেলা শহর থেকে শ্বশুর আতোয়ার রহমান ও শাশুড়ি হামিদা বেগমকে গ্রেফতার করে পুলিশ। গত ১৩ জুলাই অ্যাসিড নিক্ষেপের শিকার হয় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের হামিদুল ইসলামরে স্ত্রী মাহমুদা বেগম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মাহমুদা বেগমকে কারণে অকারণে নির্যাতন করেন শ্বশুর আতোয়ার রহমান ও শ্বাশুড়ি হামিদা বেগমসহ পরিবারের লোকজন। গত ১৩ জুলাই সন্ধ্যার পর মাহমুদা বেগমের শ্বশুর-শাশুড়ি ও ননদসহ তার গায়ে অ্যাসিড ঢেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ওই ঘটনায় গৃহবধূর বাবা আব্দুল মালেক বাদী হয়ে হাতীবান্ধা থানায় মামলা করেন। মামলার প0রপরেই মাহমুদা বেগমের শ্বশুর-শ্বাশুড়িসহ অন্যান্য আসামিরা গা ঢাকা দেয়।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আঙ্গুর মিয়া বলেন, আমাদের কাছে খবর ছিল আতোয়ার রহমান জামালপুরে রিকশা চালিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। জামালপুর জেলা পুলিশের সহায়তায় জেলা শহরে রিকশা চালানো অবস্থায় আতোয়ার রহমানকে আটক করা হয়। পরে তার বাসায় গিয়ে তার স্ত্রী হামিদা বেগমকেও আটক করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com