• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশের উপর হামলার মামলায় গিয়াস উদ্দিনের জামিন নামঞ্জুর

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ৫:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ৫:৪৮

9785 1

পুলিশের উপর হামলার মামলায় গিয়াস উদ্দিনের জামিন নামঞ্জুর

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের উপর হামলার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের আদালতে জামিনের শুনানী শেষে এই নির্দেশ দেন আদালত। পরে তাকে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। দুর্নীতি দমন কমিশনের মামলায় গত ১২ই মে থেকে কারাগারে রয়েছেন তিনি।
এর আগে, সকাল থেকে আদালত জুড়ে ছিলো বিএনপি নেতাদের সমাগম। নেতাকর্মীরা আদালতে জড়ো হয়ে গিয়াসউদ্দিনের মুক্তির দাবীতে ¯েøাগান দিতে থাকে। যার কারণে আদালত পাড়ায় ব্যাপক নিরপত্তা নিশ্চিত ছিল।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আড়াইহাজার থানার একটি মামলায় আজ তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে তার আইনজীবী জামিনের আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগাড়ে প্রেরণের নির্দেশ দেন। বতমানে তিনি নারায়ণগঞ্জ কারাগারেই রয়েছেন।
এদিকে গিয়াস উদ্দিনকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে তারা তার মুক্তির দাবি জানান ।
গিয়াস উদ্দিনের আইনজীবী ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, এ মামলাটি গায়েবী মামলা ছিল। গত বছরের পহেলা নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুলিশের উপর হামলা মামলায় জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো জানান, আড়াইহাজারের মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক। যে ঘটনা দেখানো হয়েছে সেই সময় গিয়াস উদ্দিন আড়াইহাজারে উপস্থিত ছিলেন না। অথচ তাকে সেই মামলায় ১২ নাম্বার আসামি করা হয়েছে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহŸায়ক নাসির উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ অনেকেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com