• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমান কী বার্তা দিলেন বগুড়ার বিএনপিকে

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৭
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৭

9698552

প্রধানমন্ত্রী তারেক রহমান কী বার্তা দিলেন বগুড়ার বিএনপিকে

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বগুড়াকে বিএনপির একটি অন্যতম শক্তিশালী ঘাঁটি উল্লেখ করে সাংগঠনিক চ্যালেঞ্জকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করা প্রসঙ্গে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের দিয়ে তৃণমূল পুনর্গঠন এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আসন্ন নির্বাচনে একক প্রার্থীকে সমর্থনের বিষয়েও আলোচনা হয়।

শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। ভোট যেহেতু অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। এজন্য দলীয় বিভেদ ভুলে একক প্রার্থী দিয়ে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করে আনতে হবে। সেই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, দলের অভ্যন্তরীণ বিষয় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের দিয়ে তৃণমূল পুনর্গঠন এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আসন্ন নির্বাচনে একক প্রার্থীকে সমর্থনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, সংসদ সদস্য জি এম সিরাজ, রেজাউল করিম বাদশা, মোশারফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, মোর্শেদ মিল্টন, আব্দুল মহিত তালুকদার, সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দনসহ বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com