• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফুল ছিটিয়ে সাকিবকে বরণ করলো মাগুরাবাসী

প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৫:১৭
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৫:১৭

785986

ফুল ছিটিয়ে সাকিবকে বরণ করলো মাগুরাবাসী

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় মনোনয়ন প্রাপ্তির পর নিজ এলাকায় গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফুল ছিটিয়ে সাকিবকে বরণ করে নেয় মাগুরাবাসী।

বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরায় যান সাকিব। এসময় সফরসঙ্গী হিসেবে সাকিবের সঙ্গে মাগুরায় যান জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও গাড়িবহরে ছিলেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়বেন তিনি। দলের হয়ে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাকিব। শেষ পর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com