• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফেনীতে বিএনপির গাড়িবহরে হামলা, ১৫ গাড়ি ভাঙচুর, আহত ৩০

প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ৪:৪৪
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ৪:৪৪

9660025631 1

ফেনীতে বিএনপির গাড়িবহরে হামলা, ১৫ গাড়ি ভাঙচুর, আহত ৩০

ফেনীতে বিএনপির গাড়িবহরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। বুধবার দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে দলটি। এসময় অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর এবং অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

ফেনীর দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মিরসরাই নিজামপুর কলেজের সামনে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ে এসে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে গাড়িতে থাকা অধিকাংশ বিএনপি নেতা-কর্মীরা দিগ্বিদিক পালিয়ে যায়। এসময় কমপক্ষে ৭টি গাড়ি ভাঙচুর করা হয়। বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হয়। পরে তারা ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে দিকে চলে যায়।

966002564 7

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফেনী থেকে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে জেলার ও মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বহনকৃত ১৫ গাড়ি ভাংচুরের শিকার হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

তবে তাৎক্ষণিক আহতদের নাম তিনি জানাতে পারেননি।

তিনি আরও বলেন, শতবাধা বিপত্তি উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে ফেনী থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছে। কোন বাধা তাদের আর দমিয়ে রাখতে পারবে না। যেখানেই বাধা আসবে সেখানে প্রতিরোধ করা হবে।

হামলা ও ভাংচুরের বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ খোন্দকার বলেন, ‘আমি কিছুটা অসুস্থ, আজ বাসা থেকে বের হইনি। বিএনপির ঘটনার সাথে কে জড়িত আমি জানি না, আপনি আমাদের অন্য কোন নেতার সাথে কথা বলে দেখতে পারেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com