• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেডআরএফ’র পুনর্বাসন কার্যক্রম

প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৬
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৬

96336

ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেডআরএফ’র পুনর্বাসন কার্যক্রম

জনতার আওয়াজ ডেস্ক
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বন্যা উত্তর পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বন্যাকবলিত ফেনী জেলার পরশুরাম উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সবজি বীজ, মুরগির ওষুধ, লেয়ার মুরগি এবং মাছের পোনা বিতরণ করা হয়।

কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি ফাউন্ডেশনের বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম তুলে ধরেন এবং সকলকে ঐক্য বদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে আপনাদের মাঝে এসেছি। কারণ জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাজ হলো- অসহায়, গরিব ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা। আমরা বন্যার সময় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছি। আগামীতের জিয়াউর রহমান ফাউন্ডেশন এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ শফিউল আলম দিদার, বিভাগীয় মনিটর কৃষিবিদ আবদুল ওয়াহেদ মল্লিক, ড. আহসানুল হক রোকন, কোঅর্ডিনেটর ড. আহসানুল হক স্বপন, ড. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, ডা. আবদূর রহমান নূরী, কৃষিবিদ কে এম সানোয়ার আলম, কৃষক দলের সহ প্রচার সম্পাদক ড. আশরাফুল আলম জিমি, হাসানুজ্জামান তাপস, এইচ এম নাজমুল হক, ড্যাবের সহপ্রচার সম্পাদক ডা. মশিউর রহমান কাজল, ডা. আমিরুল ইসলাম পাভেল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com