• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব: ডা. জাহিদ

প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৬:৩৭
আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৬:৩৭

963333320

ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব: ডা. জাহিদ

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি প্রতিনিধি
‘ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব। এ কার্ড পেয়ে হতদরিদ্র ও দরিদ্র মানুষ আনন্দিত।’ এ কথা বলেছেন মহিলা, শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন এবং এ জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন হবে না। সুবিধাভোগীরা সরাসরি সহায়তা পাবেন।

মন্ত্রী আরও বলেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মতো অন্য ধরনের লোকেরাও অর্থাৎ যারা ধর্ম নিয়ে কাজ করে, যারা ধর্মের মাধ্যমে নৈতিক শিক্ষা দেয় তাদের প্রতিও আমাদের নির্বাচন অঙ্গিকার ধীরে ধীরে বাস্তবায়িত হতে যাচ্ছে।

খাল খনন প্রসঙ্গে নিয়ে মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের ১৬ তারিখে ৫৪ টি জেলায় খাল খননের উদ্বোধন হয়েছে। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন। কারণ সেচ ভালো হয় সেই উৎপাদিত ফলন ভালো হবে। সেই সাথে মৎস্য চাষ করা যাবে। হাঁস চাষ করা যাবে সেই সব কিছু ভারসাম্য রক্ষা হবে। পরিবেশ রক্ষা হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষে প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com