• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪১
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪১

96665820

আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
আগামী দিনে দেশের কৃষিপণ্যই প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন; এ সরকার তা-ই করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। আগামীদিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পাবে। এতে করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই আমাদের সরকারের প্রতিজ্ঞা। আগামীদিনে কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।’


বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান; যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। দেশের কল্যাণের জন্য জীবন-প্রাণ উৎসর্গ করেছেন। তার মৃত্যুর পরে ভাঙ্গা সুটকেস এবং একাউন্টে সাড়ে ৩শ’ টাকা পাওয়া গিয়েছিলো। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকেই সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণের কথা ভাবতে হবে।

তিনি বলেন, আপনি যে নেতার রাজনীতি করেন, তার চরিত্রের সঙ্গে আপনার চরিত্র কতটুকু মিল আছে; তা খেয়াল করে দেখবেন। আপনার মুখের কথা, অন্তরের কথা এবং মাথার চিন্তা যেন এক হয়। তাহলে দেশ সুন্দর হবে, সরকার প্রসংশিত হবে। জনগণ বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনবে। মনে রাখতে হবে এবং প্রজন্ম অনেক সচেতন। তারা আপনার কথা ও কাজের রূপ বাস্তবে দেখতে চায়। আমাদের পবিত্র দায়িত্ব আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃকর্মীরা।

সভা পরিচালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com