• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিবাদী সরকারের আমলে সকল সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে: ইব্রাহিম হোসেন

প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ৬:২৪
আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ৬:২৪

966669589

ফ্যাসিবাদী সরকারের আমলে সকল সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে: ইব্রাহিম হোসেন

মো.মঞ্জুর হেসেন ঈসা, বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ৩ টি জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে বাতিল করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের প্রতি এ কেন্দ্রীয় নেতা।

মঙ্গলবার বেলা ১২টায় তিনি মোরেলগঞ্জ-শরণখোলার দলী নেতাকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ শেষে ফেরীঘাট এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি আরও বলেন, দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দলকে বিভাজন করা যাবে না। ঘের দখল, জমি দখল, দলের মধ্যে অনুপ্রবেশ কারিদের কাছ থেকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের। বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে ১৭ বছর পরে নিজ জন্মভূমিতে ফিরলেন কেন্দ্রীয় এ নেতা মো. ইব্রাহিম হোসেন। তার আগমনে নেতাকর্মীরা জড়ো হয়ে ফুলের শুভেচ্ছা জানান।

9878596 4


সভায় এ সময় উপস্থিত ছিলেন এনডিপির কেন্দ্রীয় মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সদস্য জাকারিয়া মুন্সী ডালিম, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের সভাপতি মো. আল-আমীন হাওলাদার, যুবদল নেতা মো. আব্বাস মুন্সী, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা শামীম হোসেন রমজান, ছাত্রদল নেতা মো. রাসেল শেখ, তুহিন মল্লিক, মো. জিলমান, মোল্লাহাট উপজেলা বিএনপি নেতা বুলু শেখ, মিকাঈল শেখ, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দল নেতা শফিকুল ইসলাম, আল-মামুন ফকির, যুবনেতা মিল্টন, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীরা। সভা শেষে কেন্দ্রীয় নেতা মো. ইব্রাহিম হোসেন তার পিতা ও মাতার কবর জিয়ারত করেন।
এর আগে নেতৃবৃন্দ হযরত খানজাহান আলী রঃ এর মাজার জিয়ারত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com