• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মো. শাহজাহানের

প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৩
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৩

9669996586

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মো. শাহজাহানের

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে। ফ্যাসিবাদী দলের কবর রচনা না করা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলকক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেছেন, বিএনপির উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করেন, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের লক্ষ্য করে তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেবেন না, যে বক্তব্যে মানুষকে হতাশ করবে, বিভ্রান্ত করবে।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতারা।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা কুমিল্লা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কুমিল্লা মহানগর, উত্তর, দক্ষিণ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় স্লোগানে মুখর হয়েছে ওঠে পুরো এলাকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com