• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিস্ট সরকার ব্যাংক সেক্টর লুটপাট করে ফোকলা করে দিয়েছে’

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৮:১৩
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৮:১৩

9600001478

ফ্যাসিস্ট সরকার ব্যাংক সেক্টর লুটপাট করে ফোকলা করে দিয়েছে’

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :   বিগত ফ্যাসিস্ট সরকার লাগামহীন লুটপাট করে দেশের ব্যাংক সেক্টর ফোকলা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সাইফুল আবেদিন সেলিম। তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে দলীয় নেতাকর্মীরা ব্যাংক দখল থেকে শুরু করে নামে-বেনামে জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা লুটপাট করেছে। এ কারণেই দেশের ব্যাংক সেক্টরে সঙ্কট সৃষ্টি হয়েছিল। অবিলম্বে ওই ব্যাংক লুটেরাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।   শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি ময়মনসিংহ এরিয়ার ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   এ সময় ব্যাংক কর্মকর্তাদের সচেতন দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সঙ্কট উত্তরণে কার্যকর ভূমিকা রাখার আহবান জানিয়ে সাইফুল আবেদিন সেলিম আরও বলেন, ফ্যাসিস্ট দোসরদের একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। এই বিষয়ে ব্যাংক কর্মকর্তাদেরও সচেতন থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।   এ সময় সংগঠনের ময়মনসিংহ এরিয়ার সভাপতি মো: আহসান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান কবীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যপক একেএম শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল হক, জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মজিবুর রহমান বিপ্লবসহ আরও অনেকেই।  এতে সংগঠনের ময়মনসিংহ অঞ্চলের দেড় শতাধিক ব্যাংক কর্মকর্তা এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com