• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো ঘাপটি মেরে আছে : অপর্ণা রায়

প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৫৯
আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৫৯

985696

ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো ঘাপটি মেরে আছে : অপর্ণা রায়

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় বলেছেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনো বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে। তাদের প্রতিহত না করতে পারলে ৫ আগস্টের ছাত্র-জনতার বিজয় ভুলূণ্ঠিত হবে। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে খুলনার গল্লামারি এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরে জেলা ও মহানগর শাখা আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নিত্যানন্দ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু , সহসভাপতি সুরঞ্জন ঘোষ ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সরকার, সমীর সরকার, সাংগঠনিক সম্পাদক জয়দেব জয়, সহ-দপ্তর ও তথ্যবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সীমান্ত দাস, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অনিক সাহা তন্ময়, সমীর সাহা, পরিতোষ বালা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com