• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালকে স্মার্ট বাংলাদেশের সিটিতে রুপান্তিত করা হবে: খোকন সেরনিয়াবাত

প্রকাশ: শুক্রবার, ২ জুন, ২০২৩ ৬:২৩
আপডেট: শুক্রবার, ২ জুন, ২০২৩ ৬:২৩

966666656

বরিশালকে স্মার্ট বাংলাদেশের সিটিতে রুপান্তিত করা হবে: খোকন সেরনিয়াবাত

বরিশাল প্রতিনিধি

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিয্যবাহী সংগঠন। মুক্তিযুদ্ধে তাদের ভুমিকা অবিস্মরনীয়। ৬০ দশক থেকে ৭০ দশক পর্যন্ত ছাত্রলীগ যে ভুমিকা রেখেছে তা বলে শেষ করা যাবেনা। ছাত্রলীগ গনমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করছে। স্মার্ট বাংলাদেশ ছাত্রলীগই গড়বে।’

আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘এ জাতিকে তারা পথ দেখাবে। যেখানে নেতৃত্বের ব্যার্থতা হয় সেখানে মানুষের দুর্ভোগ হয়। বাংলাদেশের নেতৃত্ব ভবিষ্যতে ছাত্রলীগই দেবে। বর্তমান সাধারন সম্পাদক ইনান তার যোগ্য নেতৃত্ব দিয়ে ছাত্রলীগকে আরো শক্তিশালী করবে। আসন্ন বরিশাল সিটি নির্বাচনে ছাত্রলীগের ভুমিকায় আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়ে আমাকে বরিশালে পাঠিয়েছেন তা শতভাগ পালনের চেষ্টা করবো।’

বৃহস্পতিবার (০১ জুন) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বরিশালে আওয়ামীলীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রলীগের যৌথ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে বিজয়ী হলে পিছিয়ে পড়া বরিশালকে স্মার্ট বাংলাদেশের উল্লেখযোগ্য সিটিতে রূপান্তর করা হবে। বরিশাল হবে বসবাসের সর্বত্তম নগরী।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, ‘শেখ হাসিনা বরিশালকে নিয়ে স্বপ্ন দেখেন। আমাদের নিয়ে স্বপ্ন দেখেন। তিনি বরিশালের উন্নয়নের দায়িত্ব খোকন সেরনিয়াবাতকে দিয়ে মেয়র প্রার্থী হিসেবে পাঠিয়েছেন। আপনারা সবাই নৌকাকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। নৌকা জিতলে, জিতবে বরিশাল, জিতবে শেখ হাসিনা। বরিশাল হবে একটি উন্নত নগর।’

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী, সাধারন সম্পাদক সজল কুন্ডু, ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক সাগর আহম্মেদ শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তিলোত্তমা সিকদার, সাবেক ত্রান ও দুর্যোগ সম্পাদক ইমরান জমাদ্দার, সাবেক আপ্যায়ন সম্পাদক আশরাফুল ইসলাম ফাহাদ, সাবেক উপ সম্পাদক সবুর খান, মেহেদী হাসান, সবুর খান কলিন্স, খাদিমুল বাশার জয়, সোলেমান হোসেন মুন্না ও এনামুল হক তানান, সাবেক সহ সম্পাদক রাশেদুল আলম আকাশ, অমিত কুমার দাস ও এম সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ মাসুদ মধু, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতিসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বরিশালের এক সময়ের সক্রিয় ছাত্রলীগ কর্মী ইনান নিজ এলাকায় এলে সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের নির্বাচনী প্রচারনায় ছাত্রলীগ সাধারন সম্পাদক ইনানসহ কেন্দ্রীয় কমিটির বিপুল সংখ্যক নেতা বৃহস্পতিবার নগরীতে আসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com