• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ২:১৫
আপডেট: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ২:১৫

966325

বরিশালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে ডাকা হয়েছে একের পর এক পরিবহন ধর্মঘট। শহরের প্রবেশপথে দেয়া হচ্ছে বাধা। হামলা করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। তারপরও সমাবেশস্থল বেলস পার্কে জনতা ঢল নেমেছে।

আজ শনিবার (০৫ নভেম্বর) বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বাধ্য হয়ে ১১টায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটির শীর্ষনেতারা।

এরই মধ্যে সকাল ৯টার পর বরিশালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মিডিয়া কর্মীরা। সমাবেশ কাভার করতে যারা বরিশালে অবস্থান করছেন তারা ঢাকায় সংবাদ প্রেরণের জন্য নানা প্রান্তে ছুটছেন।

লঞ্চ, বাস, তিন চাকার অটো, নৌকা সব বন্ধ করে সারা দেশের সাথে বরিশালের যোগাযোগ আগেই বন্ধ করে দেয়া হয়। এখন ইন্টারনেট বন্ধ করে দেয়ায় পুরো বিশ্বের সাথে বরিশাল এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com