• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে নাশকতা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৪:২০
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৪:২০

96689

বরিশালে নাশকতা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

বরিশাল প্রতিনিধি

বরিশালে প্রথমসারির বিএনপি ও তার সহযোগী সংগঠন ছাত্র-যুব, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের আহবায়কসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল সোমবার (১৮ মার্চ) তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আদালতে শেষ কার্যশেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু, বরিশাল সদর উপজেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, শাহ আলম মিয়া, বানারীপাড়া বিএনপি নেতা রিয়াজ মৃধা, বাখেরগঞ্জের বিএনপি নেতা হারুন জমাদ্দার, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব নাসির হাওলাদার, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, বরিশাল দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মহসিন আলম, বরিশাল সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অহিদুল ইসলাম উজ্জ্বল, সদস্য সচিব আলী হায়দার, বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিক আল ইমরান এবং বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান অভি নাশকতার একটি মামলায় উচ্চআদালত থেকে আগাম জামিনে ছিলেন বলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল দক্ষিন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন।

সেই মামলায় সোমবার তারা বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমপর্ণ করে জামিন আর্জি রাখেন। কিন্তু বিচারক তাদের সকলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com