• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশাল মহানগর লৌহ শ্রমিকদল ২২ সদস্য কমিটি গঠন

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৩:০৪
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৩:০৪

9662568

বরিশাল মহানগর লৌহ শ্রমিকদল ২২ সদস্য কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বরিশাল মহানগর জাতীয়তাবাদী লৌহ শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠানে মনির খলিফাকে আহবায়ক, মো. মনির মোল্লাকে সদস্য সচিব করে ২২ সদস্য আহবায়ক কমিটির অনুমোদন করেছে মহানগর শ্রমিকদল আহবায়ক কমিটির আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম।

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সহ দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম কমিয়ে আনার ১০ দফা দাবী আদায়ের রাজপথের আন্দোলন আরো গতিশীল করার লক্ষে লৌহ শ্রমিকদলের সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মত্তিক্রমে মহানগর শ্রমিকদলের অঅয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) রাতে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে একমিটি ঘোষণা করেন।

বরিশাল মহানগর বিএনপি সদস্য আল-আমিনের সভাপতিত্বে মহানগর শ্রমিকদলের আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিকদল আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিকদল সদস্য সচিব শোঃ শহিদুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন মহানগর শ্রমিকদল যুগ্ম আহবায়ক মো. শাহজাদা মিয়া, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম তালুকদার, যুগ্ম আহবায়ক মো. হারুর অর রশিদ, যুগ্ম আহবায়ক মো. আব্দুল খালেক, মহানগর শ্রমিকদল সদস্য মো. আলতাফ হোসেন, মো. আলি হোসেন ও মো. আল-আমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com