• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাঘায় ঝড়ে উপড়ে পড়া বটগাছের চাপায় নিহত ৩

প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪ ১:০২
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪ ১:০২

962225

বাঘায় ঝড়ে উপড়ে পড়া বটগাছের চাপায় নিহত ৩

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ের সময় উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে জালাল ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদ আলী ছেলে জালাল উদ্দিন (৪০), রিয়াজ আলীর ছেলে জাকিরুল (৩০), হাসেন আলীর ছেলে সেন্টু (৪০)।

আহতরা হলেন- তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল, জান মোহাম্মদের ছেলে আজগর। নিহত ও আহতদের সকলের বাড়ি চকবাউসা গ্রামে।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে বৃষ্টির সাথে ঝড়ও শুরু হলে হঠাৎ গ্রামের পুরোনো বটগাছটি উপরে পড়ে। এতে অনেকেই আহত হন। গাছের নিচে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।

রাজশাহীর বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝোড়ো হওয়া বয়ে যায়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন বটগাছ উপড়ে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com