• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিকে সংলাপে বসার জন্য ফের আহ্বান করা হবে: সিইসি

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ২:৫৭
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ২:৫৭

9608 6

বিএনপিকে সংলাপে বসার জন্য ফের আহ্বান করা হবে: সিইসি

অংশগ্রহনমুলক নির্বাচন করতে বিএনপিকে আবারও সংলাপের আহ্বান জানানো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে বরিশাল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

অংশগ্রহণমূলক নির্বাচন করতে কমিশন থেকে দুইবার বিএনপিকে সংলাপে বসার আহবান জানানো হয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘বিএনপি নির্বাচনে না আসলে অপূর্ণতা থেকে যাবে। নির্বাচন অংশগ্রহনমূলক হবেনা।’

কোনো দলকে কমিশন জোর করে নির্বাচনে আনতে পারবে না জানিয়ে সিইসি বলেন, ‘বিএনপিকে সংলাপে বসার জন্য আবারো আহ্বান করা হবে। তাদের নির্বাচনে আনতে আমাদের প্রচেষ্টা রয়েছে। সরকারও এ বিষয়ে আন্তরিক। তবে বিএনপির যে নির্বাচনে আসা প্রয়োজন সেটা কিন্ত সরকারও বলছে। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। আর ভোটাররা যেন তাদের ভোটারাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বিশ্বস্ততা, সততা ও নিষ্ঠার সাথে নির্বাচন কমিশন থেকে তার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার শতভাগ নিশ্চিত হবে। ইভিএম সম্পর্কে মানুষের ভুল ধারনা রয়েছে। কিন্ত বাস্তবে কোন প্রমাণ মেলেনি। তাই দ্বাদশ সংসদ নির্বাচনে সবগুলো আসনেই ইভিএমে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। ভারত আর বাংলাদেশের ইভিএম মেশিন এক নয়। ভারতের মেশিনে আঙুলের ছাপের প্রয়োজন হয়না। এতে একজনের ভোট অন্যজন দিতে পারে। তবে আমাদের মেশিনে সেই সুযোগ নেই।’

বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির, আইডিই প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com