• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতার স্বাক্ষর জাল করে আ. লীগ নেতা কারাগারে

প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ১১:০৩
আপডেট: সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ১১:০৩

9888758

বিএনপি নেতার স্বাক্ষর জাল করে আ. লীগ নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের স্বাক্ষর ও সিল জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা তারেক হোসেনকে (৩৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারেক নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার (১ এপ্রিল) বগুড়ার নন্দীগ্রাম থানা আমলী আদালতে মামলার শুনানিকালে কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে ওই আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মোছা. সঞ্চিতা ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, মামলাটি বিচারের জন্য জেলা দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। ২০২২ সালে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেনের পিএস ও বর্তমান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তারেক হোসেনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

তিনি জানান, সোমবার আসামি পক্ষের দু’জন আইনজীবীর উপস্থিতিতে শুনানি হয়। বিচারক কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে আসামি তারেক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবেক এমপি মোশারফ হোসেন নিউইয়র্ক থাকাকালে তার স্বাক্ষর ও সিল ফটোশপে স্ক্যান করে জালিয়াতি করেন আওয়ামী লীগ নেতা তারেক। সেই স্বাক্ষর ব্যবহার করে তিনি নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি নিয়োগের ভুয়া সুপারিশের প্রত্যয়নপত্র তৈরি করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com