• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালুকায় টেলিভিশন জার্নালিষ্টএসোসিয়েশনের নতুন কমিটি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৭

96598542

ভালুকায় টেলিভিশন জার্নালিষ্টএসোসিয়েশনের নতুন কমিটি

রফিকুল ইসলাম রফিক,প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসোসিয়েশন সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারন সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এস টিভির প্রতিনিধি আওলাদ হোসেন রুবেল,বিজয় টিভির প্রতিনিধি তাপস দেবনাথ,বাংলা টিভির প্রতিনিধি আবিদ হাসান,আর টিভির প্রতিনিধি আল আমিন,বৈশাখী টিভির প্রতিনিধি মাহমুদুণ্নবী,চ্যানেল এস প্রতিনিধি মোজাম্মেল হক,সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক সারোয়ার আলম,সাংবাদিক জাহাঙ্গীর আলম,সাংবাদিক জসিম আহম্মেদ,সাংবাদিক আনিস মালসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন।

সভায় বিগত কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করতে আনন্দ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারন সম্পাদক করে ০৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।কমিটির অপরাপর নেতৃবৃন্দ হলেন সহসভাপতি আওলাদ হোসেন রুবেল(এসএ টিভি),যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন(এটিএন বাংলা),কোষাধ্যক্ষ তাপস কুমার দেবনাথ (বিজয় টিভি),প্রচার ও প্রকাশনা সম্পাদক (স্থগিত) ক্রীড়া ও সংস্কৃতি আবিদ হাসান (বাংলা টিভি),কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আলমগীর হোসেন(এনটিভি) ও আসাদুজ্জামান সুমন(এটিএন নিউজ)।

সম্মানিত সদস্য যথাক্রমে আদ্রিয়া রুম্পা (গাজী টিভি),মাহমুদুন নবী(বৈশাখী টিভি),মোজাম্মেল হক (চ্যানেল এস)। সভায় ৫জনকে সহযোগী সদস্য পদ প্রদান করা হয় তারা হলেন সাংবাদিক সাইফুল ইসলাম,আনিস মাল,মোকছেদুর রহমান মামুন,সারোয়ার হোসেন,জসিম উদ্দিন আহম্মেদ,ও জাহাঙ্গীর আলম। স্বল্প সময়ের মধ্যে গঠনতন্ত্র প্রনয়নের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com