• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভিসা নীতিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩ ১০:৩৪
আপডেট: বুধবার, ৩১ মে, ২০২৩ ১০:৩৪

96663690

ভিসা নীতিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা নেই: শিক্ষামন্ত্রী

আমেরিকান ভিসা নীতির কারণে দেশের বাইরে লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, সাবধান থাকতে হবে তাদের থেকে যারা ঘোষণা দিয়ে নির্বাচন বয়কট করে। নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে এবং নির্বাচন প্রতিহতের নামে দেশের মানুষের সাধারণ জীবনে জানমালের ক্ষতি করে।

বুধবার (৩১ মে) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারী বাড়িতে সিআরআই ও ইয়াং বাংলা উদ্দ্যেগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ নির্বাচন করে আসছি। আগামীতেও স্বাধীন নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে।’

একই সাথে তিনি আরও বলেন, ‘শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডিপিপির কাজ শেষ হয়েছে। সেটি মূল্যায়ন চলছে এটি একনেকে আসলে তবেই এটি চূড়ান্ত রূপ পাবে এবং সেটি খুব শীঘ্রই তারা করবেন বলে জানিয়েছেন।’

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের হার কমে যাবার প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখবো। এখন উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডিগ্রি পাশ করেও অন্য কোনো বিষয়ে উচ্চতর শিক্ষা নেবার ব্যবস্থা হচ্ছে। এ ছাড়াও অনেক ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে। তিনি জানান, শিক্ষার মান বৃদ্ধিতে আমরা কাজ করে চলছি।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন-উত্তরকালে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শাহ আজম, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনসহ সিআরআই ও ইয়াং বাংলার সদস্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com