• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটারদের জন্য রুমিন ফারহানার উড়ন্ত চুমু

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৩
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৩

9622206

ভোটারদের জন্য রুমিন ফারহানার উড়ন্ত চুমু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ভোটারদের উদ্দেশ্য করে উড়ন্ত চুমু দিয়েছেন আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমিছিলে অংশ নিয়ে পথচারী ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন তিনি।

এদিন বিকেল ৫টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা গণমিছিল বের করেন।

মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে সহস্রাধিক মানুষ অংশ নেন। মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।
মিছিল চলাকালে পথে পথে মানুষ শুভেচ্ছায় সিক্ত হন রুমিন ফারহানা। প্রার্থীদের প্রচার-প্রচারণার আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে এটিই রুমিন ফারহানার শেষ মিছিল।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রচারণায় এগিয়ে রুমিন ফারহানা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com