• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির পদযাত্রায় জনতার ঢল

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ১০:১৮
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ১০:১৮

pic 6

ভোলায় পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির পদযাত্রায় জনতার ঢল

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিতষ্ঠার এক দফা দাবি আদায়েল লক্ষ্যে ভোলায় পুলিশী বাধা উপেক্ষা করে পদযাত্রা করেছে বিএনপি। এসময় গোটা ভোলা শহর ছিল বিভিন্ন শ্লোগানে মুখরিত।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সাড়ে ১১ টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয় থেকে এই পদযাত্রাটি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ের সামনে।
পরে পদযাত্রার শুরুতেই হোটেল শীষ মহলের সামনে পুলিশি বাধায় পড়েন। কিন্তু বিএনপির নেতাকর্মীদের চাপে পিছু হটে পুলিশ। তবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সদর রোড, বাংলাস্কুল মোর, উকিলপাড়া হয়ে যুগির ঘোল গিয়ে পদযাত্রাটি শেষ হয়।
পদযাত্রায় নেতৃত্ব দেন-ভোলা জেলা বিএনপি আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর আর রসিদ ট্রুম্যান, হুমাইন কবির সোপান, এনামুল হক, মো. কবির হোসেন, আঃ রব আকন, মফিজুল ইসলাম মিলন, বাবু পীযুষ কান্তি হালদার, বসির হাওলাদার, যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস প্রশূখ।
এছারা ভোলা জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com