• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় নোংরা পরিবেশে খাবার তৈরী, তিন হোটেলকে জরিমানা

প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৫
আপডেট: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৫

9600023654 4

ভোলায় নোংরা পরিবেশে খাবার তৈরী, তিন হোটেলকে জরিমানা

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ খাবার তৈরী ও পরিবেশন করার দায়ে ভোলায় তিনটি খাবারের হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা জেলার বাংলাবাজার উপশহর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান স্থানীয় প্রশাসনের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
মো. মাহমুদুল হাসান বলেন, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি করাসহ খাবার ঢাকনা ছাড়া খোলা রাখা, ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা খাবার একসাথে রাখা পঁচা, বাসি খাবার পরিবেশনের দায়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/ ৪৩ ধারায় ৩ হাজার, চাঁদতারা হোটেল এন্ড রেস্টুরেন্টকে একই আইনে ৩ হাজার এবং আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সকল খাবার হোটেল মালিকদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, সরবরাহ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে সচেতন করা হয়। হোটেল মালিকগণ নিজেদের ভুল স্বীকার করে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন। খাবার হোটেলের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com