• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩২
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩২

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।

জানা যায়, আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের ওই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন।

নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপক্ষীয় ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

পেছাচ্ছে পে স্কেলের গেজেট? ভেটিংয়ে যাবে আইন মন্ত্রণালয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৮
পেছাচ্ছে পে স্কেলের গেজেট? ভেটিংয়ে যাবে আইন মন্ত্রণালয়ে
মন্ত্রিপরিষদ সভায় সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল অনুমোদনের পর ওই দিনই জানানো হয়, চলতি সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে। সেই হিসেবে গত সপ্তাহে অর্থাৎ ৩ সেপ্টেম্বের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হওয়ার কথা। তবে বৃহস্পতিবার জানানো হয়, রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে নবম পে স্কেলের গেজেট।

এদিকে সূত্র বলছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যে, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে।

গত সপ্তাহে প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখান থেকে তা অর্থ মন্ত্রণালয়ে আসার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং নেওয়া হবে। এরপর এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল নিয়ে কাজ করা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পে স্কেলের গেজেট প্রকাশে কোনো বিলম্ব করতে চান না তারা। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় লাগছে, সেটুকুই নেওয়া হচ্ছে। তাদের আশা, চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ করতে পারবেন তারা।

প্রজ্ঞাপনের পর আরো কিছু ধাপ রয়েছে পে স্কেল নিয়ে। রবিবার প্রজ্ঞাপন জারি হলে নবম পে স্কেলের বিস্তারিত বিধান স্পষ্ট হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়ন সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।

গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এখন প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে সাবেক মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রজ্ঞাপন জারির আগে নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগছে।

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৬ | আপডেট: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৮
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর
ডা. জাহাঙ্গীর কবির।
আলোচিত ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার বিরুদ্ধে ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণ করার পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে।

এ অভিযোগের তদন্তে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ ডা. জাহাঙ্গীর কবিরের ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’-এর বিরুদ্ধে অভিযোগ দেয়।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণ করা রোগীর মৃত্যুর অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে কমিটির আহ্বায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।

পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৩ | আপডেট: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৬
পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।

এর মধ্যে প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানকার প্রক্রিয়া শেষে খসড়া অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানকার প্রক্রিয়া শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সর্বশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘গেজেট প্রকাশে কোনো বিলম্ব করতে চাই না। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় লাগছে, সেটুকুই। আশা করছি, চলতি সপ্তাহেই হয়ে যাবে।’

সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে এর কার্যকারিতা ধরা হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি চলতি সপ্তাহে পে স্কেলের আদেশ জারির কথা জানিয়েছিলেন। তবে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় বেশি লাগছে।

ইথিওপিয়ায় অপহরণের পর দেশে ফিরলেন ২ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৯ | আপডেট: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৪
ইথিওপিয়ায় অপহরণের পর দেশে ফিরলেন ২ বাংলাদেশি
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অপহরণের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। অপহরণের পর প্রায় দুই মাসেরও বেশি সময় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তারা বাংলাদেশে ফিরেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, আদ্দিস আবাবায় ওই দুই বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হন। পরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইথিওপিয়ার পুলিশ ও আইন বিভাগের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

গত ২৩ জুন থেকে ইথিওপিয়ার বিভিন্ন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা আদ্দিস আবাবায় ছিলেন। এ সময় দূতাবাসের তত্ত্বাবধান ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল তাদের।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com