• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে দুইদিনে বিএনপির ১৮০ জন নেতাকর্মী কারামুক্ত

প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৮:৪১
আপডেট: বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ৮:৪১

96669

ময়মনসিংহে দুইদিনে বিএনপির ১৮০ জন নেতাকর্মী কারামুক্ত

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

গত মঙ্গল ও বুধবার দুইদিনে ময়মনসিংহে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপির) ১৮০ জন নেতাকর্মী। তারা ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলে তাদেরকে কারাগার থেকে মুক্ত করা হয়।

পুলিশ জানিয়েছেন, গত দুইদিনে জেলার সদর উপজেলার ৬৭ জন, ভালুকার ১৮ জন, হালুয়াঘাট-ধোবাউড়ার ৬ জন, মুক্তাগাছা-ফুলবাড়িয়ার ২০ জন, নান্দাইলের ১০ জন, ফুলপুর-তারাকান্দার ২৫ জন, গৌরীপুর-ঈশ্বরগঞ্জের ১৭ জন, গফরগাঁও-পাগলার ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন।

এরমধ্যে গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন ওরফে লিটন আকন্দ রয়েছেন।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, মিথ্যা মামলা হামলায় গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জর্জরিত। বিনা কারণে আমাদের জেল খাটতে হয়েছে। আজকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে নতুন ভাবে সাজানোর সর্বাত্মক চেষ্টা করব।

ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (ওসি) মো.সফিকুল ইসলাম বলেন, গত দুইদিনে বিএনপির ১৮০ জন নেতাকর্মীকে মুক্তি দিয়েছেন আদালত। তাদেরকে সসম্মানে কারাগার থেকে ছাড়া হয়েছে। কারামুক্তির কার্যক্রম চলমান থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com