• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে বিএনপির সমাবেশে লাখো জনতার ঢল

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৯
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৯

96669696 6

ময়মনসিংহে বিএনপির সমাবেশে লাখো জনতার ঢল

জনতার আওয়াজ ডেস্ক
ময়মনসিংহে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিএনপির বিভাগীয় শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে লাখো জনতার অংশগ্রহণে শোভাযাত্রাটি সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে নগরী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

নিতাই রায় চৌধুরী বলেন,বর্তমান সরকার এই ছাত্র-জনতার আন্দোলনের ফসল। এই আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতেই এটি চূড়ান্ত ফলাফল লাভ করেছে। অর্থাৎ এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং এর মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবেন।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, এ দেশ এখন নতুন মুক্ত স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা সেখানে কথা বলার ও সমাবেশে করার সুযোগ পাচ্ছি। গত কয়েক বছর ধরে বাংলাদেশের জনগণের বুকের ওপর হিমালয় পবর্তের মতো ভারী বস্তু চেপে বসেছিল। সেই ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে। আজ আমরা একটি নতুন বাংলাদেশে আছি।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে তিনিই একমাত্র গণতন্ত্রপন্থি-গণতন্ত্রকামী নেত্রী। তিনি দীর্ঘদিন বিনা কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে কারাবন্দি ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দসহ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা বিএনপির নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com