• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাগুরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৬
আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৬

966333

মাগুরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের লোকজনের সঙ্গে আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির মোল্লার লোকজনের এই সংঘর্ষ হয়।

আহতরা হলেন- মারুফুল ইসলাম, মিলন শেখ, ইবাদত মোল্যা, হাফিজ মির, রেজা মির, ইকবল, মির, জিবলু, মাসুদ শেখ, ওলি, চঞ্চল, মোয়াজ্জেম প্রমুখ।

স্থানীয়রা জানান, সব্দালপুর এলাকার স্থানীয় আ.লীগ নেতা সাব্বির মোল্লার সঙ্গে বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মীর হাফিজারের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ঢাকার একটি মামলায় আ.লীগ নেতা সাব্বিরকে আসামি করাকে কেন্দ্র করে এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় আজ সকালে স্থানীয় একটি বাজারে দুই গ্রুপের লোকজন চা পানের সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষে আহত সব্দালপুর ইউনিয়নের সদস্য সচিব মারুফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে সাব্বির মোল্যাসহ কিছু আ.লীগ সমর্থক আমাদের ওপরে অতর্কিত হামলা চালায়। সাব্বির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোহান হত্যার অন্যতম আসামি। মামলায় আসামি করার জেরে তার সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। সেটার প্রতিশোধ নিতে আজ আমাদের ওপরে হামলা চালাল।

সাব্বিরের সমর্থক আহত মিলন শেখ বলেন, যারা আহত হয়েছে তাদের চাচাতো ভাই সাব্বির। তাদের নিজেদের মধ্যের মারামারির জন্য আমাদের দোষারোপ করা হচ্ছে। আমি নিজেও আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি।

শ্রীপুর পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এলাকা এখন শান্ত রয়েছে। আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com