• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাদকের অভয়ারণ্য ইসলামবাগ চর, এখনো ধরাছোঁয়ার বাইরে প্রকৃত মাদক ব্যবসায়ীরা

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:৩০
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:৩০

96669856

মাদকের অভয়ারণ্য ইসলামবাগ চর, এখনো ধরাছোঁয়ার বাইরে প্রকৃত মাদক ব্যবসায়ীরা

বিশেষ প্রতিবেদক, ময়মনসিংহ :

‎ছবিঃ প্রতিনিধি

‎ময়মনসিংহ নগরীর র‍্যালীর মোড় সংলগ্ন ইসলামবাগ চর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হিমেল নামে এক মাদক কারবারিকে পুনরায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, হিমেল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামবাগ চর ও কালীবাড়ী আবাসন এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে রিয়া ও সাথী নামের দুই নারী মাদক কারবারির নিয়ন্ত্রণে জমজমাট মাদকের বিস্তার ঘটেছে। তাদের গড়ে তোলা এই মাদক নেটওয়ার্কের কারণে পুরো এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক বিক্রি ও সেবন। ফলে যুবসমাজ আজ ধাবিত হচ্ছে নিশ্চিত ধ্বংসের দিকে।

‎এলাকাবাসীর অভিযোগ, র‍্যালীর মোড়, ইসলামবাগ চর ও কালীবাড়ী আবাসন এলাকা ও খাদ্য গুদামের আশপাশ এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিনদুপুরে অবাধে ইয়াবাসহ নানা রকম মাদক হাতবদল হওয়ায় উঠতি বয়সের কিশোর ও যুবকেরা ক্রমান্বয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে স্থানীয় শান্তিশৃঙ্খলা এবং চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন অভিভাবকেরা।

‎অভিযান পরিচালনা শেষে ডিবি পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। একই সাথে ইসলামবাগ চর ও আবাসন এলাকার মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালানো হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com