• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আরও দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ

প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:০১
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:০১

9660025647

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আরও দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে নারী কেলেংকারির ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় আরও দুই পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমানের আদালতে মামলাটির চার্জশীটভুক্ত দুই স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়।
এই মামলায় আদালতে এ পর্যন্ত ১৩জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অন্তত ৩০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ নিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে স্বাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরুর আগে দুপুর ১২টায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর একে একে স্বাক্ষ্য দেন সোনারগাঁ থানায় কর্মরত তৎকালীন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও উপ-সহকারি পরিদর্শক রাকিবুল ইসলাম উজ্জ্বল। স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের নির্দেশে মামুনুল হককে পুনরায় কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়। আগামি ৩০ অক্টোবর পরবর্তী স্বাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে মামুনুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ৩০ এপ্রিল মামুনুল হককে আসামি করে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com