• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ফেনীতে যুবদলের শোক র‍্যালী

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:১০
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৫:১০

960002356 1

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ফেনীতে যুবদলের শোক র‍্যালী

ফেনীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে শোক র‍্যালী ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী জেলা যুবদল।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিয শোক র‍্যালীটি জেলা বিএনপির কাযলয়ের সামনে থেকে শুরু হয়ে শহীদ শহিদুল্লা কায়সার সড়ক পদক্ষীন করে ভুইয়া বাড়ী সড়কে গিয়ে প্রতিবাদ সমাবেশ এর মধ্যে দিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার।

সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন পাটোয়ারী, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু।

এতে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার,শাহাদাত হোসেন সেলিম, জেলা যুবদলের সিনিয়র সদস্য ও সদর যুবদলের সাবেক আহবায়ক আতিকুর রহমান মামুন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক রাসেল পাটোয়ারী,প্রচার সম্পাদক ফখরুউদ্দিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক লুতফুর রহমান রতন, শিল্প বিষয়ক সম্পাদক মুন্সি এনামুল হক কামরুল, গণশিক্ষা সম্পাদক তুহিনুর রহমান তুহিন, যোগাযোগ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক টুটুল চন্দ্র নাথ, সহ সম্পাদক আবুল কালাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর সবুজ, ইসরাফিল, সাহাদাত হোসেন লিটন, শহর যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, সাইদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com