• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংপুরে চার হত্যা মামলায় সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৫
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৫

রংপুরে চার হত্যা মামলায় সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

রংপুরে চার হত্যা মামলায় সিদ্ধার্থ-মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সোমবার (৩১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। তবে তারা ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেওয়ায় আইনগত কারণে রিমান্ডের সুযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, তদন্তে পাওয়া নতুন কিছু তথ্য যাচাই এবং আগের তথ্যের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানিতে বিচারক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের বক্তব্য ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন। পরে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সিদ্ধার্থ ও মুগ্ধ মাদক সেবন করেছিলেন কি না, তা জানতে তাদের ইউরিন, রক্ত, চুলসহ চার ধরনের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয় পুলিশ। আদালতের অনুমতি নিয়ে রোববার রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

তবে রংপুর মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে শুধু ইউরিন পরীক্ষা করা সম্ভব হওয়ায় ওই নমুনাই পরীক্ষা করা হয়েছে। ডিবির উপপুলিশ কমিশনার জানান, পরীক্ষায় দুই আসামির ইউরিনে এমফিটামিনের উপস্থিতি পাওয়া যায়নি।

তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় নমুনা সংগ্রহের অনুমতি পেতে এবং পরীক্ষা সম্পন্ন করতে ৮ থেকে ১০ দিন সময় লেগেছে। এত দিন পর ইউরিনে এমফিটামিন শনাক্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

গত ২২ আগস্ট রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com